
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মুখে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস; অসন্তুষ্ট ৬৬ শতাংশ ভোটার
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন ঘটেছে। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক, বিপরীতে অসন্তোষ প্রকাশ করেছেন ৬৬ শতাংশ মানুষ। মার্কিন দৈনিক ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমরের বাড়িতে অভিযান, আইনি তদন্ত জোরদার
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে তার অভিবাসন সংক্রান্ত নথিপত্রে অনিয়মের অভিযোগে শুরু হওয়া তদন্তে গ্র্যান্ড জুরি তার বেশ কয়েকজন আত্মীয়সহ এক ডজনের বেশি মানুষকে তলব করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২০ সালের নির্বাচনে কারচুপির প্রমাণ মেলেনি; তবু তদন্তের পথে অনড় ট্রাম্পপন্থিরা
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও বিদেশি হস্তক্ষেপের প্রমাণ খুঁজতে সরকারের একাধিক গোয়েন্দা ও তদন্ত সংস্থাকে যুক্ত করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পুয়ের্তো রিকোর একটি ভোটিং মেশিন পরীক্ষা থেকে শুরু হওয়া এই দীর্ঘ অনুসন্ধানে শেষ পর্যন্ত ভোট জালিয়াতি বা ফলাফল পরিবর্তনের কোনো প্রমাণ মেলেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়; বিচারকদের ওপর খেপলেন ট্রাম্প
ডাকযোগে ভোট গ্রহণ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকরের আবেদন নাকচ করায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ডাক বিভাগকে (ইউএস পোস্টাল সার্ভিস) ডাকযোগে আসা ব্যালটের ওপর কড়াকড়ি আরোপের সুযোগ দিতে অস্বীকৃতি জানান আদালত।

ইরান যুদ্ধ নিয়ে অনুতপ্ত নন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে এ যুদ্ধের প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আবার সুযোগ পেলেও একই সিদ্ধান্ত নিতেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের বিরুদ্ধে মার্কিন ভোটার তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের
২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপ ছিলো বলে সরাসরি অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) ওয়াশিংটনে দেয়া প্রাইমটাইম ভাষণে একথা বলেন তিনি। এসময় ট্রাম্প আরও জানান, চীন যুক্তরাষ্ট্রের প্রায় ২২ কোটি ভোটারের তথ্য বেআইনিভাবে সংগ্রহ করেছে। এতে নাগরিকদের নাম, ঠিকানা, ফোন নম্বর, রাজনৈতিক দলের পরিচয় এবং ভোটার নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সংবেদনশীল তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ট্রাম্পের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে চীন।

নিয়ম ভেঙে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প, বিশেষ প্রক্রিয়ার ইঙ্গিত
মার্কিন সংবিধানে দুই বারের বেশি প্রেসিডেন্ট থাকার বিধান না থাকলেও, এবার সেটিই করে দেখাতে চান ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে এতদিন অনেকেই হালকা ভাবে নিলেও, এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানালেন তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোটেও রসিকতা করছেন না তিনি। তৃতীয় মেয়াদে প্রার্থিতা সাংবিধানিকভাবে নিষিদ্ধ হলেও এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এজন্য বিশেষ প্রক্রিয়া আছে। তবে এ বিষয়ে ভাবার উপযুক্ত সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেন ট্রাম্প।

নিয়ম মেনেই প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব হস্তান্তর হবে: লয়েড অস্টিন
পেশাগত নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন। বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রতিরক্ষা বিভাগ থেকে কাকে অপসারণ করবেন আর কাকে নিয়োগ দেবেন- এ নিয়ে জল ঘোলা করা উচিত হবে না।’ এদিকে, পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করতে অ্যাম্বাসেডর স্টিফেন মিউলকে নিয়োগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি আরো জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা, ইউক্রেনে সহায়তা পাঠানো এবং মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে কাজ চালিয়ে যাবে পররাষ্ট্র দপ্তর।

ফোনকলে ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাইডেন
নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কামালার
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস। পাশাপাশি ডেমোক্র্যাট সমর্থকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না বলে বিজয় ভাষণে সাফ জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে বিজয়ী বীরের বেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। তিনি জানান, তার শাসনামলে পৃথিবী কোনো যুদ্ধ দেখেনি। ভবিষ্যতেও এ নীতিতে অবিচল থাকার নিশ্চয়তা দিয়েছেন ৭৮ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা। এদিন রিপাবলিকান সমর্থকদের অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর চেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন আসেনি। প্রতিশ্রুতি দেন, সীমান্ত সংকটসহ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বুধবার, ৬ নভেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।