
মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দিলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের।’

অতীতে জিয়াউর রহমানের অবদানকে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে জিয়াউর রহমানকে ও দেশের জন্য তার অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে। ১৯৭২ সালের ২৬ মার্চ শহিদ জিয়ার লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়। সেসময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এ বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধীতা করেন নাই। এতেই প্রমাণ হয় শহিদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র।

পটুয়াখালীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল
পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী জেলা জমিয়তে উলামার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারীর বক্তব্যের এক পর্যায়ে ‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান নেই’—এমন মন্তব্য ঘিরে মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

জিয়া স্মৃতি জাদুঘরকে হ্যারিটেজ ঘোষণা করে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী
জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হ্যারিটেজ হিসেবে ঘোষণা করে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে চট্টগ্রামের কাজির দেউড়িতে জাদুঘর পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশ ও জাতি এ সরকারের হাত ধরে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে: সেনাপ্রধান
দেশ ও জাতি এ সরকারের হাত ধরে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সন্ধ্যায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একটি শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তবে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সিনিয়র সহকারী সচিব কারাগারে
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে ‘মুক্তিযোদ্ধা কোটায়’ বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন: অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, বিএনপি ও লাখো জনতার পক্ষ থেকে অনুরোধ— ‘তাদের যদি প্রটোকল দরকার হয় তাহলে তা তিন ডাবল করে দিন। বিএনপির চেয়েও তিনগুণ বেশি করে দিন।’ আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত
বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে বাসেত এ তথ্য জানান।

সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এ গণভোট: আলী রীয়াজ
ভবিষ্যতে যারা এ দেশ পরিচালনা করবেন, তারা যেন আর কখনোই ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন তা নিশ্চিত করতেই এবারের গণভোট— এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে ‘আসন্ন গণভোট এবং এনজিওগুলোর করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস মো. রফিকুল ইসলাম। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) বীর-উত্তম এ কে খন্দকার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।