যানবাহন
কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ

কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ

বরাবরের মতো এবারও ঈদের দিনই কোরবানির পশুর বর্জ্য সরাতে বড় প্রস্তুতি নিচ্ছে দুই সিটি করপোরেশন। ঈদের দিন দুপুর ১২টায় শুরু হবে বর্জ্য সংগ্রহ অভিযান এবং মাত্র ৮ ঘণ্টার মধ্যে হাজার হাজার টন বর্জ্য সরানোর লক্ষ্য নেয়া হয়েছে। এজন্য বাড়ানো হয়েছে পরিচ্ছন্নতাকর্মী ও যানবাহনের সংখ্যা। এছাড়া যত্রতত্র আবর্জনার স্তূপ এড়াতে সরবরাহ করা হবে পাটের ব্যাগ।

সিরাজগঞ্জে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

সিরাজগঞ্জে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

এক দিনে যমুনা সেতু দিয়ে ৪০ হাজার যানবাহন পারাপার; টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

এক দিনে যমুনা সেতু দিয়ে ৪০ হাজার যানবাহন পারাপার; টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯ টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় প্রায় ২ কোটি ৯৬  লাখ টাকা

২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা

ঈদ যাত্রাকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

যানবাহনের ভিড়ে রাজধানীর সড়কে সময় যেখানে প্রায়শ থমকে দাঁড়ায়, চিরচেনা সেই সড়কে দেখা গেল এক ভিন্ন চিত্র। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে অ্যাম্বুলেন্সকে তার বহর পার হওয়ার জায়গা করে দিলেন।

জ্বালানির দাম-বরাদ্দ বৃদ্ধির পরও তেলের লম্বা লাইন, কমছে না ভোগান্তি

জ্বালানির দাম-বরাদ্দ বৃদ্ধির পরও তেলের লম্বা লাইন, কমছে না ভোগান্তি

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও প্যাম্পের জন্য জ্বালানির বরাদ্দ বাড়ানোর পরও ভোগান্তি থেকে মুক্তি মিলছে না গ্রাহকদের। ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য।

ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪৬ হাজার যানবাহন পারাপার, সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪৬ হাজার যানবাহন পারাপার, সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে গতকাল (শক্রবার, ২৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

ঈদযাত্রার ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড়

ঈদযাত্রার ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড়

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল বাড়ার সঙ্গে সঙ্গে ঈদযাত্রার ষষ্ঠ দিনে সড়কপথেও যাত্রীচাপ বেড়েছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো ছিল।

আজ থেকে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আজ থেকে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যানবাহন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা (Homebound journey) সহজ ও যানজটমুক্ত রাখতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

ঈদ ঘিরে পুরনো গাড়ি নতুন করে সাজানোর ধুম, কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

ঈদ ঘিরে পুরনো গাড়ি নতুন করে সাজানোর ধুম, কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

ঈদ মানেই ঘরমুখো মানুষের ঢল। সেই চাপ সামাল দিতে রঙের আঁচড়ে নতুন করে তোলা হচ্ছে অসংখ্য যানবাহন। পুরনো ও দুর্ঘটনাকবলিত গাড়ি মেরামতে সাভারের বিভিন্ন ওয়ার্কশপে বেড়েছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। হাইওয়ে পুলিশ বলছে, ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলতে দেয়া হবে না।

সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ের আহ্বান

সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে।

জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ

জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় রমজান মাসে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়।