
নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা; গ্রেপ্তার নিয়ে আইনি পরামর্শে মামদানি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর জায়গা হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘অপরাধীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে’; যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে মামলার ডাক খামেনির
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাব ও ল্যামের্ডে শিশু হত্যা এবং যুদ্ধাপরাধের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। দেশটির ‘বিচার বিভাগীয় সপ্তাহ’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই বিচারিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধাপরাধ মামলায় চাপ সৃষ্টির হাতিয়ার ছিল নিষেধাজ্ঞা: আইসিসি বিচারকরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিন বিচারক। গত বছর তাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞাকে বেআইনি বলে দাবি করে গতকাল (বুধবার, ২৪ জুন) ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে এই মামলা করা হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা; ক্ষুব্ধ ইরান, ঝুঁকিতে সমঝোতা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী (শুক্রবার, ১৯ জুন) সই হতে যাওয়া শান্তি চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণ থামেনি। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আজ (বুধবার, ১৭ জুন) নাবাতিয়ের কফার তিবনিত ও বিনত জবেইলসহ বিভিন্ন এলাকায় ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরাইলি বাহিনীর দিকে অন্তত ১০টি রকেট ছুড়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাংবাদিক হত্যাকে ‘যুদ্ধাপরাধ’ বললেন লেবাননের প্রেসিডেন্ট
লেবাননে ইসরাইলি বিমান হামলায় এক নারী সাংবাদিক নিহতের ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তার অভিযোগ, লেবাননে ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ড আড়াল করতেই পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌ-অবরোধ ‘মানবতাবিরোধী অপরাধ’: ইসমাইল বাঘাই
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধকে সরাসরি ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে ঘোষণা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে ‘অবৈধ এবং অপরাধমূলক’ কাজ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জবাবদিহিতায় আনতে চায় ইরান: ইসমাইল বাঘাই
ইরানের নেতৃত্বকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে তারা চাইছে বলে জানিয়েছে দেশটি। তারা বলেছে, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক ‘আইনের লঙ্ঘন’ এবং ‘যুদ্ধাপরাধ’। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমি চাইলে একদিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
চলমান যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (রোববার, ১২ এপ্রিল) ফক্স নিউজের ফোনো সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘আমি চাইলে একদিনেই ইরানকে ধ্বংস করতে পারি।’ দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি ‘বর্বর’ হামলায় ৮৯ জনের মৃত্যু, আহত ৭ শতাধিক: স্বাস্থ্য মন্ত্রণালয়
লেবাননে ইসরাইলের ‘বর্বর’ হামলায় ৮৭ জন নিহত এবং ৭০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে লেবানন আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে: বিশেষজ্ঞ
যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা সম্ভবত যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলে মনে করেন আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের সহযোগী অধ্যাপক মারিয়েকে ডে হুন। তিনি আল জাজিরার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

দিল্লির বিস্ফোরণে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার কাশ্মীরি শিক্ষার্থী
ভারতের দিল্লিতে বোমা হামলার হুমকির ঘটনায় খালি করে ফেলা হয়েছে কয়েকটি আদালত ও দু'টি স্কুল প্রাঙ্গণ। অন্যদিকে, গেলো সপ্তাহের বিস্ফোরণের ঘটনায় খড়গ নেমে এসেছে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর। ফরিদাবাদে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার শিক্ষার্থী। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, দিল্লির বিস্ফোরণে কাশ্মীরে বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে কীভাবে যুদ্ধাপরাধের মতো ঘটনাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার।

ইসরাইলি অবরোধে গাজায় দুর্ভিক্ষের হানা
ইসরাইলি অবরোধের কারণে আর কিছুতে আটকানো গেল না গাজায় দুর্ভিক্ষের হানা। এরইমধ্যে প্রায় এক-চতুর্থাংশ ফিলিস্তিনি দুর্ভিক্ষের শিকার বলে প্রথমবারের মতো জানালো জাতিসংঘ সমর্থিত সংস্থা-আইপিসি। এ অবস্থায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অনাহারে গাজায় মৃত্যুর ঘটনা যুদ্ধাপরাধের শামিল বলে, তেল আবিবকে সতর্ক করেছেন ওএইচসিএইচআর মুখপাত্র। তবে এক বিবৃতিতে ইসরাইল দাবি করছে, গাজায় দুর্ভিক্ষের খবর মিথ্যা।