গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে দেয়া ভাষণে এমন সতর্কবার্তা দেন তিনি।
এসময় প্রতিবেশী দেশটির সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘পানি কখনোই অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। নদী জাতিকে সমৃদ্ধ করবে কিন্তু বিভক্ত নয়।’
এছাড়া ভাষণে পাক প্রধানমন্ত্রী ২০২৫ সালের মে মাসে ইসলামাবাদ-দিল্লীর যুদ্ধবিরতি মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন।
জানান, তার হস্তক্ষেপের কারণে বড় ধরনের সংঘাত এড়াতে সক্ষম হয়েছে ভারত-পাকিস্তান।





