
বরগুনায় ২৪ ঘণ্টায় ৫ মরদেহ উদ্ধার; সচেতন মহলে উদ্বেগ, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
বরগুনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজনের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। কয়েকটি ঘটনায় নিহতদের স্বজনেরা হত্যার অভিযোগ তুলেছেন।সাম্প্রতিক সময়ে জেলায় একের পর এক অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে হত্যা অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেছেন নিহতের ভাই মো. আজাদ মিয়া। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাসার বিজ্ঞানী থেকে পারমাণবিক গবেষক —নিখোঁজ একের পর এক
তদন্তের নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের (United States) মহাকাশ ও পারমাণবিক গবেষণার (Space and Nuclear Research) সঙ্গে যুক্ত একের পর এক বিজ্ঞানী ও গবেষক রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছেন অথবা মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। গত কয়েক বছরে এ ধরনের ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ১১-তে।

রাজধানীর মাদ্রাসায় সাতক্ষীরার পুরস্কারপ্রাপ্ত হাফেজের রহস্যজনক মৃত্যু
রাজধানী ঢাকার একটি মাদ্রাসায় পুরস্কারপ্রাপ্ত এক হাফেজের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত হাফেজের নাম মোহাম্মদ তৌফিক সিয়াম (১৭)। আজ (রোববার, ২০ জুলাই) সকাল ১০টার দিকে তৌফিকের মৃত্যুর খবর তার পরিবারকে ফোনে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ।

শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুরে ডুবে সাজিদ আবদুল্লাহ নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ (শনিবার, ১৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

নওগাঁয় ভাই-বোনের মরদেহ উদ্ধার
নওগাঁর পোরশায় দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরু (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।