Recent event
রেলওয়ে স্টেশন
চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার শেষে প্রায় ৯ ঘণ্টা পর নাচোল–গোমস্তাপুর উপজেলার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তেলবাহী ট্রেনটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

মুগদায় দুই বাসের চাপায় রেলওয়ে কর্মকর্তা নিহত

মুগদায় দুই বাসের চাপায় রেলওয়ে কর্মকর্তা নিহত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সরবরাহ শাখায় এস এস ফিডার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

২৭ দিন পর পুরোপুরি ঘুরলো যাত্রীবাহী ট্রেনের চাকা

২৭ দিন পর পুরোপুরি ঘুরলো যাত্রীবাহী ট্রেনের চাকা

আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে দীর্ঘ ২৭ দিন পর আজ (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এর মধ্য দিয়ে পুরোপুরি চালু হলো রেল সেবা। এর মধ্যে গত ১ আগস্ট স্বল্প পরিসরে চলাচল শুরু করেছিল লোকাল ও কমিউটার ট্রেন। পরে পরিস্থিতি আবারও অবনতি হওয়ায় দুইদিন পর তা বন্ধ রাখা হয়।