ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪; নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ৯৭১ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।