শরণার্থী
কানাডার নতুন আইনে শঙ্কায় বাংলাদেশিসহ হাজারো শরণার্থী

কানাডার নতুন আইনে শঙ্কায় বাংলাদেশিসহ হাজারো শরণার্থী

কানাডায় নতুন অভিবাসন আইন কার্যকর হওয়ায় বাংলাদেশিসহ হাজার হাজার শরণার্থী আবেদন বাতিল হওয়ার শঙ্কা দেয়া দিয়েছে। বিল সি টুয়েলভ নামের এ আইনের আওতায় পুরনো আবেদনগুলোর ওপরও এর প্রভাব পড়বে। এতে দেশে ফেরত পাঠানো হতে পারে বহু অভিবাসন প্রত্যাশীকে।

খুলে দেয়া হয়েছে পাকিস্তানের তোরখাম সীমান্ত ক্রসিং

খুলে দেয়া হয়েছে পাকিস্তানের তোরখাম সীমান্ত ক্রসিং

আফগান শরণার্থীদের প্রত্যাবর্তন সহজ করতে সাময়িকভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের তোরখাম সীমান্ত ক্রসিংটি খুলে দেয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) খাইবার পাখতুনখোয়া স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশনার পর এই ক্রসিংটি খুলে দেয়া হয়।

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল (বুধবার, ২৮ জানুয়ারি) রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ট্রাম্প প্রশাসনের সাঁড়াশি অভিযান; লক্ষ্যবস্তু সোমালি শরণার্থী-তালিকাভুক্ত অপরাধী

ট্রাম্প প্রশাসনের সাঁড়াশি অভিযান; লক্ষ্যবস্তু সোমালি শরণার্থী-তালিকাভুক্ত অপরাধী

মিনেসোটার পর এবার যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে বড় ধরনের অভিবাসনবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) ফেডারেল এজেন্টরা রাজ্যটিতে ‘অপারেশন ক্যাচ অফ দ্যা ডে’ নামক এ অভিযান শুরু করে। এতে মূলত সোমালি শরণার্থী এবং অপরাধমূলক রেকর্ড থাকা অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

গাজায় নতুন আতঙ্ক: শ্বাসতন্ত্রের সংক্রমণ শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকিপূর্ণ

গাজায় নতুন আতঙ্ক: শ্বাসতন্ত্রের সংক্রমণ শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকিপূর্ণ

তীব্র শীত আর ঝড়ের পূর্বাভাসের মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর নতুন আতঙ্কের নাম শ্বাসতন্ত্রে ভাইরাসের সংক্রমণ। নতুন এ ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই শিশু ও বয়স্ক এবং তাদের উপসর্গ করোনার মতো বলছেন চিকিৎসকরা। এদিকে, ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তত হামাস।

দ্রুত প্রবৃদ্ধি সিরিয়ার অর্থনীতির, ফিরে এসেছে শরণার্থীরা—তবুও রয়েছে চ্যালেঞ্জ

দ্রুত প্রবৃদ্ধি সিরিয়ার অর্থনীতির, ফিরে এসেছে শরণার্থীরা—তবুও রয়েছে চ্যালেঞ্জ

আসাদ সরকারের পতনের এক বছরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বেড়েছে সিরিয়ার। বিশ্বব্যাংকের ধারণার চেয়ে দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে দেশটির অর্থনীতির। ফিরে এসেছে রেকর্ড সংখ্যক শরণার্থীও। তবে আহমদ আল-শারার নেতৃত্বে দেশ পুনর্গঠনে এখনো চ্যালেঞ্জ রয়েই গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়াকে সমর্থন করে যাওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এদিকে আসাদের পতনের বর্ষপূর্তিতে হামার শহরে বিশাল সমাবেশের আয়োজন করে বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রের অভিবাসন স্থগিত, অনিশ্চয়তায় পাকিস্তানের আফগান শরণার্থীরা

যুক্তরাষ্ট্রের অভিবাসন স্থগিত, অনিশ্চয়তায় পাকিস্তানের আফগান শরণার্থীরা

যুক্তরাষ্ট্র সবধরনের অভিবাসন আবেদন স্থগিত করায় শঙ্কায় দিন গুনছেন পাকিস্তানে আটকে থাকা হাজারো আফগান শরণার্থী। তারা বলছেন, ওয়াশিংটনের এ সিদ্ধান্ত দেশ ছেড়ে পালানো হতভাগ্য আফগানদের বহু বছরের প্রতীক্ষা ভেঙে দিয়েছে। এখন, ইসলামাবাদ গণ-বিতাড়ন শুরু করলে তালেবান শাসকগোষ্ঠী এই শরণার্থীদের সঙ্গে কী আচরণ করবে- এনিয়েও শুরু হয়েছে নানা জল্পনা।

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল বৃহস্পতিবার শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের জন্য কাজের অনুমতির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১৮ মাস করেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা যায়।

ট্রাম্পের অভিবাসন স্থগিত: আফগান শরণার্থী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্বেগ বাড়ছে

ট্রাম্পের অভিবাসন স্থগিত: আফগান শরণার্থী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্বেগ বাড়ছে

ট্রাম্পের অভিবাসন প্রক্রিয়া স্থগিতের ঘোষণায় নিরাপত্তা শঙ্কায় ভুগছে আফগান শরণার্থীরা। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্নও ধুলোয় মিশে গেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার আশার আলো নিভে যাওয়ার পথে ভারতীয় শিক্ষার্থীদের। এরইমধ্যে ভারতীয়দের জন্য মার্কিন ভিসা ইস্যু করার সংখ্যাও ঠেকেছে তলানিতে। এছাড়া, বিভিন্ন উন্নয়নশীল দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় হতাশ আফ্রিকান অঞ্চলের বাসিন্দারা।

যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় পরিবর্তন: নাগরিকত্ব পেতে অপেক্ষা ২০ বছর

যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় পরিবর্তন: নাগরিকত্ব পেতে অপেক্ষা ২০ বছর

যুক্তরাজ্যে আশ্রয় নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। অভিবাসীদের স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে এখন থেকে অপেক্ষা করতে হবে ২০ বছর, যা আগে ছিল মাত্র পাঁচ বছর। অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতেই এ উদ্যোগ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শঙ্কায় আছেন বাংলাদেশি এসাইলাম প্রত্যাশীরা।

চট্টগ্রামে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের সভা স্থগিত

চট্টগ্রামে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের সভা স্থগিত

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠেয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তহবিল সংকটে রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা বন্ধের শঙ্কা

তহবিল সংকটে রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা বন্ধের শঙ্কা

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল ৪০০ থেকে ৬০০ মিলিয়ন ডলার, কিন্তু মিলেছে চাহিদার মাত্র ৩৫ শতাংশ। ফলে সেপ্টেম্বরেই স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে।