
স্ট্যান্ড রিলিজের পরও কর্মস্থলে যোগ দেননি পাবনার শিক্ষা কর্মকর্তা
পাবনা সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা শবনমকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হলেও তিনি ফরিদপুরে যোগ দেননি। সরকারি আদেশ অমান্য করে তিনি এখনো পাবনা সদরেই অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার পাশাপাশি একাধিকবার বদলির আদেশ স্থগিত করানোর অভিযোগও রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

দুই চোখে আলো নেই; তবু থামেননি শরীফ
জন্ম থেকেই দুই চোখে আলো নেই। তবু থেমে থাকেননি শরীফ আলী (১৯)। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে পুঁজি করে তিনি অংশ নিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা তার পথ রুদ্ধ করতে পারেনি; বরং সেই সীমাবদ্ধতাকেই জয় করে এগিয়ে চলেছেন তিনি।

টাঙ্গাইলে শিক্ষায় বাজেট বৃদ্ধি ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান
টাঙ্গাইলে শিক্ষায় বাজেট বৃদ্ধি, কার্যকর সংস্কার ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (বুধবার, ২৮ মে) দুপুরে জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।