শিক্ষাপ্রতিষ্ঠান
টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাশ করেনি

টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে কেউ পাশ করেনি

টাঙ্গাইলে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাশ করতে পারেনি। জেলার ১২টি উপজেলায় মোট পাশের হার ৫৯ দশমিক ০৬ শতাংশ। আজ (সোমবার, ১০ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

১১ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক, সবাই ফেল

১১ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক, সবাই ফেল

জামালপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এর মধ্যে সরিষাবাড়ীর চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষক মিলে ১১ পরীক্ষার্থীকে পাঠদান করিয়েও একজনকেও উত্তীর্ণ করাতে পারেননি। বাকি দুই প্রতিষ্ঠান থেকেও অংশ নেয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

পঞ্চগড়ের ৩ প্রতিষ্ঠানে ‘শূন্য পাশ’

পঞ্চগড়ের ৩ প্রতিষ্ঠানে ‘শূন্য পাশ’

পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো— জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদরাসা। তিনটি প্রতিষ্ঠানের কোনটিই এমপিওভুক্ত হতে পারে পারেনি।

কুমিল্লা বোর্ডে পাশের হারে শীর্ষে ফেনী, তলানিতে নোয়াখালী

কুমিল্লা বোর্ডে পাশের হারে শীর্ষে ফেনী, তলানিতে নোয়াখালী

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় পাশের হার ৭২.৬২ শতাংশ, যেখানে বোর্ডের গড় পাশের হার ৬৫.৪২ শতাংশ। ফেনীর পরের অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হার ৭১.৫০ শতাংশ। বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাশের হার নোয়াখালীতে ৫৯.৯৮ শতাংশ।

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহের ১৪ উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ‘ডিসিজ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার লাভ করেছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তার সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং উপজেলা নির্বাহী অফিসারদের উপস্থিতিতে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন।

দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা, যেভাবে পাবেন

দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা, যেভাবে পাবেন

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফল (Dakhil Exam Result 2026) প্রকাশ নিয়ে বিশেষ জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (BMEB)। আগামীকাল (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশিত হতে যাচ্ছে। ফল প্রকাশের পর থেকে দেশের সব মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইনে এবং মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে (Dakhil Result 2026 Marksheet & Recheck Rules)।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু, আবেদন করবেন যেভাবে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু, আবেদন করবেন যেভাবে

দেশে ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম (MPO school college teacher transfer process bd)। এ লক্ষ্যে সরকার আনুষ্ঠানিকভাবে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে (MPO Teacher Transfer Policy 2026 Guidelines)।

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শনিবার, ১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে সেপ্টেম্বরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সেপ্টেম্বরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে চট্টগ্রাম হতে শুরু হবে। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্ট হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা, ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রভৃতি সার্বিক দিক বিবেচনায় এ প্রতিযোগিতার উদ্বোধন ১ মাস পিছিয়ে সেপ্টেম্বর মাসে নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে আগস্ট-সেপ্টেম্বরে আসছে দীর্ঘ ছুটি, কবে কবে বন্ধ থাকবে ক্লাস?

শিক্ষাপ্রতিষ্ঠানে আগস্ট-সেপ্টেম্বরে আসছে দীর্ঘ ছুটি, কবে কবে বন্ধ থাকবে ক্লাস?

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বড় ছুটির সুযোগ। বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় ছুটি এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে দুই মাসে মোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান অবকাশে থাকবে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির পঞ্জিকা (Education Ministry Academic Calendar for School and College Holidays) বিশ্লেষণ করে ছুটির এই পূর্ণাঙ্গ হিসাব পাওয়া গেছে।

ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থাকার আহ্বান

ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থাকার আহ্বান

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেনীতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।

কিন্ডারগার্টেনের ভিড়ে ফাঁকা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়!

কিন্ডারগার্টেনের ভিড়ে ফাঁকা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়!

কুমিল্লার সীমান্তবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। অনুসন্ধানে উঠে এসেছে, সরকারি বিদ্যালয়ের পাশের বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে উপচেপড়া ভিড়। সরকারি নানা সুযোগ-সুবিধা থাকার পরও কেন অভিভাবকদের পছন্দ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান?