
ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘এমআইএসটি ম্যাভিরভ’
কানাডায় অনুষ্ঠিত মেট রোভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬- এ চ্যাম্পিয়ন হয়েছে ‘এমআইএসটি ম্যাভিরভ’ । ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ দলটি গঠন করা হয়।

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৮তম বার্ষিক সিনেট সভা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিতি বাড়াতে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম চালু করতে ডিপিই’র নির্দেশ
শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে ছবি আঁকা, মাটির কাজ ও বিভিন্ন উপকরণ তৈরির মাধ্যমে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি ডিপিই’র পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় যুবকের আত্মসমর্পণ
ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি প্রায় ২৭ হাজার শিক্ষার্থী
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত ফরম পূরণ করেছে মাত্র ৯৫ হাজার ৮৯ জন। ফলে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি বা অংশ নেয়ার সুযোগ পায়নি। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে শিক্ষা বোর্ড।

সাতক্ষীরায় বাসচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু, বাবা আহত
সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হয়েছেন।

ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল চার স্কুলছাত্রী। এরপর রাত পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের।

কাল থেকে শুরু এইচএসসি; সব শিক্ষাবোর্ডে এবার একই প্রশ্নপত্র
দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবারই প্রথম দেশের সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

শিক্ষার্থীকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে বৃদ্ধ আটক
দিনাজপুরের হিলিতে মাদ্রাসাপড়ুয়া ১০ বছরের এক শিক্ষার্থীকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
আগামী জুলাই থেকে মাদরাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তোমরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে— শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকবো না; কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে।

বিএনসিসির কার্যক্রম যুগোপযোগী করতে বিনিয়োগের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী
বিএনসিসির কার্যক্রম যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।