রাজধানীর একটি হাসপাতাল ও দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শন করেছেন
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শন করেছেন | ছবি: পিএমও
0

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আকস্মিক পরিদর্শন করেছেন।

আজ (শনিবার, ১৭ অক্টোবর) প্রথমে উত্তরায় এবং পরে মিরপুরে এসব পরিদর্শন করেন তিনি।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।

এসএইচ