
শিশু নির্যাতন-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন: মির্জা ফখরুল
সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনাগুলোকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ সরকারের স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, এসব ঘটনা দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের এক ভয়াবহ প্রতিফলন।

নিজ ঘরেই সবচেয়ে বেশি অনিরাপদ শিশুরা: প্রতিবেদন
বাংলাদেশে ২০২৫ সালে ১২৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ঘটনায় ঘাতক ছিলেন মা–বাবা বা নিকটাত্মীয়। শিশু অধিকার সংগঠন ‘শিশুরাই সব’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নওগাঁয় ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
নওগাঁয় গণধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম দণ্ড দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালের দাবি
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের দ্রুত সময়ে শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের পাঁচটি এনজিও।