গত সোমবার রাতে আইফোন ও আইপ্যাডের অ্যাপ স্টোর থেকে টেলিগ্রামকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটি। মার্কিন কয়েকটি সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, তদন্তে টেলিগ্রামে এমন কনটেন্ট পাওয়া গেছে, যা শিশু নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট নিষিদ্ধ করার তাদের নীতিমালা লঙ্ঘন করেছে।
তবে টেলিগ্রাম দ্রুত ওই কনটেন্ট সরিয়ে ফেলার পাশাপাশি সেটি শেয়ারকারী ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এরপরই অ্যাপ স্টোরে টেলিগ্রামকে পুনরায় ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় টেলিগ্রাম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া পোস্টে জানায়, ‘আমার মৃত্যুর সংবাদটি বেশ বাড়িয়ে বলা হয়েছে।’
উল্লেখ্য, গত ৩০ জুন রাশিয়া টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভকে সন্ত্রাসী ও চরমপন্থিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। এছাড়া অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক কমিশনার কার্যালয় সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট না সরানোর অভিযোগে টেলিগ্রামের বিরুদ্ধে মামলা করেছে।





