সিংগাইর উপজেলা
মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ড ও যন্ত্রপাতি জব্দ

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ড ও যন্ত্রপাতি জব্দ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মানিকগঞ্জে পাটক্ষেত থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে পাটক্ষেত থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে মো. সাকিব (১৬) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বপন (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চন নগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাঞ্চননগর গ্রামের কবির হোসেন (৩০) এবং শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

টিসির ছয় দিনের মাথায় ঝোঁপ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

টিসির ছয় দিনের মাথায় ঝোঁপ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ছয় দিন আগে নিখোঁজ হওয়া সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়ার (১৪)।

কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় কারাদণ্ড, এক্সক্যাভেটর অকার্যকর

কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় কারাদণ্ড, এক্সক্যাভেটর অকার্যকর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি এক্সক্যাভেটর অকার্যকর করা এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

সিংগাইরে ১০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিংগাইরে ১০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

মানিকগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের একটি সেতুর নিচ থেকে বেলা ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ (শনিবার, ৮ নভেম্বর) ভোরে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে সিংগাইর থানায় হস্তান্তর করেন।

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রউফুল মুন্সিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখা। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) ছাত্রদলের জেলা দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

নিখোঁজের ৫ দিন পর মিলল অটোরিকশা চালকের মরদেহ

নিখোঁজের ৫ দিন পর মিলল অটোরিকশা চালকের মরদেহ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর আবুল হোসেন (৪৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম।

সিংগাইরে বাড়ছে গাজর আবাদ, বাজারমূল্য প্রায় ৬৫ কোটি টাকা

সিংগাইরে বাড়ছে গাজর আবাদ, বাজারমূল্য প্রায় ৬৫ কোটি টাকা

মানিকগঞ্জের সিংগাইরে বাড়ছে গাজরের আবাদ। এখানকার বেশিরভাগ গ্রামই এখন গাজর গ্রাম হিসেবে পরিচিতি। দেশের চাহিদার প্রায় ৪০ ভাগ গাজর উৎপাদন হচ্ছে এ অঞ্চলে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ কোটি টাকা।