
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন; ‘আগুনের সঙ্গে খেলছে’ বললো রাশিয়া
ইউক্রেনকে নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়ায় ব্রিটেনের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো হুমকি দিয়ে বলেছে, এর জবাবে তারা ইউক্রেনের ভেতরে ও বাইরে যেকোনো ব্রিটিশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মস্কো সফর করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে হামলা না চালাতে ক্রেমলিনকে সতর্ক করেছেন বলে খবর এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পূর্বঘোষণা ছাড়াই মস্কো সফরে সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ
কোনো পূর্বঘোষণা ছাড়াই মস্কো সফর করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ। তবে এ সফরের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি হোয়াইট হাউস বা সিআইএ।

ট্রাম্পকে হত্যার ছক, ইসরাইলি দাবির সত্যতা পায়নি ওয়াশিংটন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইরানি ষড়যন্ত্র সম্পর্কে গত এক বছরে ইসরাইলের কাছ থেকে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সতর্কবার্তা পেয়েছে। এর মধ্যে তুরস্কে ‘এয়ার ফোর্স ওয়ানের’ গোপন বিমান বদলের আগেও এমন সতর্কতা এসেছিল। তবে এসব সতর্কবার্তার সত্যতা মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বর্তমান কর্মকর্তা ও দুইজন সাবেক কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিআইএ ঘাঁটিতে ইরানের হামলায় রাশিয়ার হাত? তদন্তে যুক্তরাষ্ট্র
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কয়েকটি ঘাঁটিতে ইরানি ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা। এই হামলার জন্য মস্কো লক্ষ্যবস্তু চিহ্নিতকরণের তথ্য বা অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সরবরাহ করে সহায়তা করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন গোয়েন্দাসূত্রে অবগত চার ব্যক্তি এ কথা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

’৭০ বিশ্বকাপে ব্রাজিলকে জেতাতে হয়েছিলো ষড়যন্ত্র—দাবি ব্রিটিশ সাংবাদিকের
১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সক্রিয় ভূমিকা পালন করেছিলো মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ)— এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক গ্যাব্রিয়েল গেটহাউজ। তার দাবি, পেলের দলকে বিশ্বকাপ জেতাতে ইংলিশ গোলকিপার গর্ডন ব্যাঙ্কসের পানীয়তে বিষ মেশানো হয়েছিলো। একইসঙ্গে বিশ্বকাপ শুরুর আগে ব্রেসলেট চুরির দায়ে ববি মুরকে আটকের ঘটনায়ও সিআইএ’র সংশ্লিষ্টতা ছিলো বলে দাবি তার।

যাচাইহীন তথ্য দিয়েই ইরানের দিকে আঙুল তুলেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে ইরানের প্রাণঘাতী এক স্কুল হামলার জন্য ডোনাল্ড ট্রাম্প শুরুতেই ইরানকেই দায়ী করেছিলেন। তবে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই সেই মূল্যায়ন ভুল প্রমাণিত হয়; পরে অতিরিক্ত ভিডিও বিশ্লেষণে দেখা যায়, স্কুলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ছিল টমাহক। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের স্কুলে হামলায় ‘সম্ভবত’ যুক্তরাষ্ট্র দায়ী: সাবেক সিআইএ পরিচালক
ইরানের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে হামলায় ১৬৮ জন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন সিআইএর সাবেক পরিচালক ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রেয়াস। বিবিসি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যাচার করেছে ওবামা প্রশাসন।

হুথিদের ওপর হামলার গোপন তথ্য ফাঁস, উত্তপ্ত মার্কিন রাজনীতি
হুথিদের ওপর হামলার গোপন তথ্য ফাঁসের ঘটনায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ফাঁস হওয়া কথোপকথনগুলো গোপনীয় ছিল না। তথ্য ফাঁসের দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের দিকে ঠেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে পার্লামেন্টের গোয়েন্দা বিষয়ক কমিটির জেরার মুখে জাতীয় গোয়েন্দা প্রধান, সিআইএ পরিচালক ও এফবিআই প্রধান।

জন এফ কেনেডি হত্যার ৬২ বছর পর রহস্য উন্মোচনে ট্রাম্প প্রশাসন
পাওয়া গিয়েছে ৬৩ হাজারের বেশি গোপন নথি
যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার রহস্য উন্মোচনে ৬২ বছর পর এসে ৬৩ হাজারের বেশি গোপন নথি সামনে আনলো ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় কেনেডি হত্যা প্রসঙ্গ। হত্যাকাণ্ডের পেছনে সিআইএ সংশ্লিষ্টতা ও ষড়যন্ত্রের অভিযোগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে উদঘাটন হওয়া নথি পর্যালোচনায়।

সরকারে ইলন মাস্কের জন্য আলাদা দপ্তর খুলবেন ট্রাম্প
সরকারে জায়গা দিতে ধনকুবের ইলন মাস্কের জন্য আলাদা দপ্তর খুলতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সরকারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান হিসেবে নিয়োগ দেবেন বিগত মেয়াদের সহযোগী জন র্যাটক্লিফকে। প্রতিরক্ষামন্ত্রী করবেন ফক্স নিউজের সঞ্চালক ও সাবেক যোদ্ধা পিট হেগসেথকে। এদিকে শঙ্কা বাড়ছে অভিবাসী নিয়ন্ত্রণে দায়িত্ব নেয়ার প্রথম দিনই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে পারেন ৪৭তম প্রেসিডেন্ট।

রাশিয়া ও চীনকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-ব্রিটেন
ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বৈশ্বিক শাসন ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এমআই সিক্সের প্রধান কর্মকর্তা। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গোয়েন্দা সংস্থার প্রধানরা বলেন, এই মুহূর্তে রাশিয়া, চীন বা মধ্যপ্রাচ্যের যে কোনো শক্তিকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। প্রতিপক্ষের আঘাত প্রতিহত করতে হলে এই দুই দেশকে একযোগে কাজ করতে হবে।