ইরানের স্কুলে হামলায় ‘সম্ভবত’ যুক্তরাষ্ট্র দায়ী: সাবেক সিআইএ পরিচালক

সিআইএর সাবেক পরিচালক জেনারেল ডেভিড পেট্রেয়াস
সিআইএর সাবেক পরিচালক জেনারেল ডেভিড পেট্রেয়াস | ছবি: সংগৃহীত
0

ইরানের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে হামলায় ১৬৮ জন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন সিআইএর সাবেক পরিচালক ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রেয়াস। বিবিসি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিসি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তদন্তে পর্যালোচনা করা প্রমাণ আমি সরাসরি দেখেননি। তবে আমি বিশ্বাস করি, দুর্ভাগ্যজনকভাবে সম্ভবত আমরাই দায়ী, কারণ এই নির্দিষ্ট অভিযানে বা এই যুদ্ধে শুধু আমাদের কাছেই টমাহক ক্ষেপণাস্ত্র ছিল।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে কিছু পুরোনো তথ্য ব্যবহার করা হয়েছিল, যখন সংশ্লিষ্ট ভবনটি কয়েক বছর আগে একটি বৃহত্তর ইরানি নৌ কমপ্লেক্সের অংশ ছিল।’

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হয়েছে যে প্রাণঘাতী হামলার জন্য ‘সম্ভবত’ যুক্তরাষ্ট্রই দায়ী। তবে স্কুলটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়নি এবং ভুলবশত সেখানে আঘাত হানা হতে পারে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

এএম