ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা; তেহরানে গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যস্থতার অংশ হিসেবে তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সেখানে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।