ওই কর্মকর্তা জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার অগ্রগতি পর্যালোচনাই নাকভির এই সফরের মূল উদ্দেশ্য। স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন। সফরে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকার অংশ হিসেবে এটি নাকভির সর্বশেষ ইরান সফর। এর আগে গত ৭ জুন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছিলেন।





