
তেল বিক্রি কমায় সৌদি আরবের বাজেট ঘাটতি ৩ হাজার ৩৫০ কোটি ডলার
হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় তেল রপ্তানি আয় কমে যাওয়ায় বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭ কোটি রিয়াল বা প্রায় ৩ হাজার ৩৫০ কোটি ডলার। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পিকারের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ। আজ (সোমবার, ৪ মে) তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ওপেক থেকে আমিরাতের বিদায়; মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণে কী প্রভাব পড়বে
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর সহযোগী সংগঠন ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত মঙ্গলবার দেয়া এই ঘোষণায় বিশ্ব তেলের বাজারে রীতিমতো ভূমিকম্প তৈরি হয়েছে। তবে অর্থনৈতিক প্রভাবের চেয়েও এই সিদ্ধান্তের ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব আরও সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করা হচ্ছে বলে উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম মন্ডোওয়াইস প্রতিবেদনে।

১১ দিন পর দেশে এলো প্রবাসী শ্রমিকের মরদেহ, শেরপুরে দাফন সম্পন্ন
পরিবারের স্বপ্ন পূরণ করতে সৌদি আরবের রিয়াদে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন শেরপুর জেলার বাসিন্দা মো. রনি মিয়া (৩০)। মৃত্যুর ১১ দিন পর গতকাল (শুক্রবার, ১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দেশে পৌঁছায় ওই প্রবাসী রনির মরদেহ।

সৌদিতে তেল শোধনাগারের উৎপাদন পুনরায় শুরু
জ্বালানি খাতের জায়ান্ট প্রতিষ্ঠান ‘টোটাল এনার্জিজ’ জানিয়েছে, সৌদি আরবে তাদের সাতোর্প শোধনাগারটি গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে পুনরায় উৎপাদন শুরু করেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সৌদি আরামকোর সঙ্গে যৌথ মালিকানাধীন এই স্থাপনাটি বন্ধ করে দেয়া হয়েছিল।

মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণে তুরস্ক-সৌদি-মিসর-পাকিস্তান; বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য
পাঁচ বছর আগেও তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিসর একসঙ্গে শীর্ষ বৈঠক করবে—এমনকি সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনায় বসবে—এ ধারণা অনেকের কাছেই কল্পবিজ্ঞান মনে হতো। কিন্তু ইরান যুদ্ধের পরবর্তী আঞ্চলিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই চার দেশ এখন নিয়মিত পরামর্শ ও সমন্বয়ে যুক্ত। সম্প্রতি তুরস্কের আনতালিয়া কূটনীতি ফোরামে তৃতীয়বারের মতো বৈঠক করেছে তারা। তুরকিয়া টুডের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানের সঙ্গে বৈঠকের পরও জিসিসি সম্মেলনে নেই ওমান
সৌদি আরবে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জরুরি শীর্ষ সম্মেলনে ওমানের প্রতিনিধিদলের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল-এতাইবি এই সম্মেলনকে এই অঞ্চলের জন্য একটি ‘বিঘ্নিত ও ধোঁয়াশাপূর্ণ’ পর্যায় হিসেবে অভিহিত করেছেন। আজ জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণায় বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা
সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণা বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা তৈরি করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে এ সিদ্ধান্তে তেল ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী শুক্রবার থেকে ওপেকের সঙ্গে আমিরাতের দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হজযাত্রায় এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৩৭৭৯২ জন যাত্রী
হজযাত্রার ১১তম দিন পর্যন্ত ৯৪টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৩৭ হাজার ৭৯২ জন হজযাত্রী। যাত্রাপথে এবার হজ ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ (সোমবার, ২৭ এপ্রিল) মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

হজযাত্রা: ১০ দিনে মক্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৩৬ হাজার যাত্রী
হজযাত্রার দশম দিন পর্যন্ত ৯১টি ফ্লাইটে এরইমধ্যে ৩৬ হাজার ১৫৬ জনের অধিক যাত্রী মক্কার উদ্দেশ্য ঢাকা ছেড়ে গেছে। বড় বিপর্যয় ছাড়াই আজও হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যাচ্ছেন যাত্রীরা।

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী
৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে এখন পর্যন্ত ৩৫ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টার মধ্যে ৮৭টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।