নারায়ণগঞ্জে প্লাস্টিক ও ভাঙারি দোকানে আগুন

নারায়ণগঞ্জে দোকানে আগুন
নারায়ণগঞ্জে দোকানে আগুন | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জ সদর থানাধীন মোবারক শাহ রোডের বেপারি পাড়া এলাকায় একটি প্লাস্টিক ও লোহার ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় বৃষ্টির সময় শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় আড়াইঘণ্টা পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:

ক্ষতিগ্রস্ত দোকান দু’টি হলো প্লাস্টিক ব্যবসায়ী কালু বেপারী এবং ভাঙারি ব্যবসায়ী সাগর আলীর। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

এসএস