আজ (মঙ্গলবার, ২৩ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ১২ কেজি ভারতীয় গাঁজা, ১৮টি শাড়ি, ৫টি থ্রি-পিস, ১টি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল ফোন, ৫৬টি চকলেট এবং ৩০৭টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭ হাজার ৭৮০ টাকা।
আরও পড়ুন:
আটককৃতরা হলেন— ঝিকরগাছা উপজেলার বতখানা গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) এবং ঢাকার ধানমন্ডি এলাকার অনিরুদ্ধ দাস অনি (৪৫)।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।’





