শেষ ষোলোর লড়াইয়ে রাতে মুখোমুখি হবে জার্মানি-প্যারাগুয়ে

স্টেডিয়ামে জার্মানি-প্যারাগুয়ের সমর্থকরা
স্টেডিয়ামে জার্মানি-প্যারাগুয়ের সমর্থকরা | ছবি : সংগৃহীত
0

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে ফেভারিট জার্মানির মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় সোমবার রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠলেও শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা নিয়ে মাঠে নামছে জুলিয়ান নাগেলসম্যানের দল।

কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভিৎজদের নিয়ে গড়া আক্রমণভাগ জার্মানির সবচেয়ে বড় শক্তি। তবে রক্ষণে ধারাবাহিক ভুল এবং প্রতি ম্যাচেই গোল হজমের প্রবণতা এখনো ভাবাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আরও পড়ুন:

অন্যদিকে গ্রুপ ‘ডি’ এর সেরা তৃতীয় হওয়া দলগুলোর একটি হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও, শক্ত রক্ষণ, শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং দ্রুত কাউন্টার অ্যাটাকই তাদের মূল অস্ত্র।

যদিও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না দিয়েগো গোমেজ, তবে দলে ফিরছেন মিগেল আলমিরন। জার্মানদের সহজে ছেড়ে দিতে চায়না গুস্তাভো আলফারোর শিষ্যরা।

এফএস