আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভুইয়া এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেয়া এক দিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে। পরে আজ নেত্রকোণায় মন্দির পরিদর্শনে এসে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে আলিফ ফকিরের শ্বশুরবাড়ি বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলুঞ্জিয়া মোড়ে দোকানের পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ ফকির। পরদিন ১৬ অক্টোবর রাতে তার দ্বিতীয় স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
এর পরদিন ১৭ অক্টোবর রাতে অপূর্বকে আটক করে এবং ১৮ অক্টোবর তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর ১৯ অক্টোবর সাত দিনের রিমান্ড আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পরবর্তীতে আজ পুনরায় সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আটক সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৩) এর আগের এক পুলিশ সদস্য হত্যা মামলায় আটক হয়েছিলেন। তিনি দুর্গাপুর পৌর শহরের শমসেরের ছেলে।





