গেলো মাসে এশিয়ান গেমসে টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করে বাংলাদেশ নারী ফুটবল দল। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হারের পর র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কাও ছিল।
তবে সেখানে বাংলাদেশের পয়েন্টে বড় পরিবর্তন না এলেও অবস্থানের উন্নতি হয়েছে। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে মাত্র ০ দশমিক ০৬ ও ০ দশমিক ২৮।
দুই দলের সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ব্যবধান প্রায় ১০০ ধাপ হওয়ায় হারের প্রভাব তুলনামূলকভাবে কম পড়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশুণ্য ড্র করায় ৪.৬৪ পয়েন্ট যোগ হয়েছে





