সিটির আর্থিক হিসাবের অনিয়ম খতিয়ে দেখবে এফআরসি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি | ছবি: সংগৃহীত
0

ম্যানচেস্টার সিটির আর্থিক হিসাবের অনিয়ম সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের অডিট নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)

হাউস অব কমন্সের বিজনেস সিলেক্ট কমিটিকে পাঠানো এক চিঠিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল জানায় গত ৩০ সেপ্টেম্বর তারা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের কাছ থেকে মামলাটির দায়িত্ব গ্রহণ করে।

এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। এর আগে একটি স্বাধীন কমিশন ম্যানচেস্টার সিটিকে ২০০৯/১০ থেকে ২০১৭/১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৪ টি অভিযোগে দোষী সাব্যস্ত করে।

অভিযোগগুলোর মধ্যে ক্লাবের আর্থিক অবস্থা বাড়িয়ে দেখানোসহ তদন্তে সাহায্য না করা রয়েছে। তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে সিটি।

কোনো অনিয়মের প্রমাণ পেলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ক্ষমতা রয়েছে এফআরসির। শুধু প্রতিষ্ঠানই নয় ইতিহাদ ক্লাবের পরিচালক বা কর্মীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংস্থাটি

জেআর