৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি | ছবি: সংগৃহীত
0

চিকিৎসা সামগ্রীর সংকট সমাধান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ (বুধবার, ২১ অক্টোবর) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে ব্যাহত হচ্ছে মেডিকেল কলেজের ৩৫ ওয়ার্ডের চিকিৎসা সেবার কার্যক্রম।

দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী,রোগীর স্বজনরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। ইন্টার্ন চিকিৎসক না থাকায় বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। সকাল থেকে রাত পর্যন্ত ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক বিভিন্ন শিফটে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

এদিকে দুপুরে চারুমামার ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হচ্ছে ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।

এছাড়া, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত প্রশাসন

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘বাড়তি রোগীর চাপ মেডিকেলে আছে। নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য সচিবকে অবহিত করা হয়েছে। দ্রুত এর সমাধান হবে। এরই মধ্যে ইন্টার্নদের তিনটি দাবি হাসপাতাল পরিচালক মেনে নিয়েছেন।’

তিনি বলেন, ‘দাবিগুলো ক্যাজুয়ালিটি বিভাগ পহেলা নভেম্বর চালু করা হবে। ওষুধ ১৫ দিনের মধ্যে আসবে। আনসারের পাশাপাশি পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এর পরেও কেউ রোগীকে জিম্মি করে কেউ আন্দোলন করলে তাদের বিরুদ্ধে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এফএস