শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকে নেয়া হলো দীপু মনিকে

ডা. দীপু মনি
ডা. দীপু মনি | ছবি: সংগৃহীত
0

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সোয়া ১২টার দিকে কড়া পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন সরকার।

এসএইচ