সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
বিদেশ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিদেশের ৮টি কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছে।বিদেশে কেন্দ্রে ফেল করেছে ২১ জন। পাশের হার ৯০.৮৭ শতাংশ। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
গত বছর পাশের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাশের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ কম পেয়েছে ২৯ হাজার ১৩ জন ।





