গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টসে কাজ করছেন শ্রমিকরা
গার্মেন্টসে কাজ করছেন শ্রমিকরা | ছবি: সংগৃহীত
0

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যবিশিষ্ট ‘জাতীয় মজুরি বোর্ড’ গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানান, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ড গঠিত হয়েছে। এছাড়া একজন বিচারক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ (রোববার, ১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার ভিত্তিতে ন্যায়সঙ্গত মজুরি নির্ধারণ করবেন।’

এ সময় মন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল করতে শ্রমিক সেজে আন্দোলনে উসকানি দিচ্ছে।’

আন্দোলনরত শ্রমিকদের রাজপথ ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে ফেরার আহ্বান জানান দেন তিনি।


এফএস