এসিআই নিয়ে এলো নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’

টুইংকেলের নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার
টুইংকেলের নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার | ছবি: সংগৃহীত
0

বাজারে ‘নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআই এর ব্র্যান্ড টুইংকেল। নবজাতকের সংবেদনশীল নাভির বিশেষ যত্নের জন্য টুইঙ্কল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপারে রয়েছে বিশেষ ‘আম্বিলিক্যাল কর্ড কাট’।

এছাড়াও ডায়াপারটিতে রয়েছে প্রায় ৫ হাজার মাইক্রো চ্যানেল, যা দ্রুত শোষণে সহায়তা করে এবং শিশুর ত্বক শুষ্ক রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এর কটনের মতো নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে দেয় আরামদায়ক অনুভূতি।

এ নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের সম্মানিত চিফ অপারেটিং অফিসার জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার- সেলস জনাব মেজানুর রহমান, জেনারেল ম্যানেজার-ম্যানুফ্যাকচারিং জনাব দীপঙ্কর বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এএইচ