আজ (বুধবার, ৪ জুন) বিকালে শহরের মোক্তারপাড়া মাঠে মেইন সড়কের জিরো পয়েন্ট এলাকায় দানবটিকে রাখা হয়। এ দৈত্যাকৃতি দানবের প্রতি সকলের ঘৃণা প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের সূচনা করা হয়।
আগামীকাল (বৃহস্পতিবার, ৫ জুন) এ দৈত্যাকৃতির দানব দাড়িয়ে থাকবে। তার গায়ে নানা ধরেনের প্লাস্টিক জাত বোতলসহ বিভিন্ন ওয়ানটাইম প্লেটে নানা স্লোগান লিখা হয়। এ দানবকে লাঠি দিয়ে আঘাত করে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মতিন, বারসিকের আঞ্চলিক পরিচালক অহিদুর রহমান উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্লাস্টিক আসলেই একটি দানব এটি সকলেই সহজে বুঝতে পারবে। এ দানবকে তৈরি করেন সংস্কৃতি কর্মী জুয়েল রানা। আয়োজকরা বলেন, বুধবার (৪ জুন) পৌর শহরে এক ভিন্ন উপায়ে দিবসটি উদযাপন করা হয়।




 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
