সকাল থেকে শেষবারের মত দেখতে তার বাড়িতে আসেন পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহীরা। করেন স্মৃতিচারণ। বেলা সাড়ে ১১ টায় হাটহাজারীর ‘ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়’ মাঠে তার মরদেহ নিয়ে গেলে জড়ো হন শত শত মানুষ।
আরও পড়ুন:
পরে নামাজে জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন সবাই।
বুধবার (৮ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স ছিলো ৭১ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
তোফায়েল আহমেদ ১৯৭৬ ও ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন।
পরে, তিনি সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক অধ্যায়নে এমএসসি (অর্থনীতি) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সবশেষ, তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তার মৃত্যুতে শােক প্রকাশ করছেন প্রধান উপদষ্টো ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



