আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এসব বলেন তিনি।
মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনি এলাকার জনগণের রায়ের প্রতি সম্মান রেখেই ভবিষ্যতে দায়িত্ব পালন করবো।’
আরও পড়ুন:
এছাড়া গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ তার নির্বাচনি এলাকার মানুষ যে রায় দিয়েছেন, তার প্রতি সম্মান রেখেই তিনি কাজ করতে চান। মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে তিনি প্রত্যাশা পূরণে তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
মন্ত্রী হওয়ার পর এটিই ছিলো আরিফুল হক চৌধুরীর প্রথম সিলেট সফর। তাকে স্বাগত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তার দলীয় নেতাকর্মী ছাড়াও অনেক শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।





