
মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ২১ জুন) ৩টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

নাইজারের রাজধানীর বিমানবন্দরে সশস্ত্র হামলা; নিহত ১৩
নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি সামরিক বিমানঘাঁটিতে সশস্ত্র হামলায় ১১ সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হামলায় জড়িত ২২ হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুর পর অ্যাভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর পর অ্যাভিয়েশন খাতে বিনিয়োগে ব্রিটিশ সরকারের আগ্রহের কথা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মৌলভীবাজার সফরের উদ্দেশে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজারে সফরের উদ্দেশে সিলেট বিমানবন্দরে পৌছেঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১৭ জুন) সকাল ১০টা ১৫মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণসহ অংশ নেবেন রাজনৈতিক জনসভায়।

‘দেশ বিক্রি করে’ ভারতের সঙ্গে সম্পর্ক করবে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
‘দেশ বিক্রি করে’ ভারতের সঙ্গে সম্পর্ক করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে টাইগাররা
ওয়ানডে সিরিজ জয়ের উদ্দীপনা নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (সোমবার, ১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা।

দিল্লি বিমানবন্দরে অসৌজন্য আচরণ; বিব্রত হয়ে দেশে ফিরলেন ডা. জাহেদ
দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের অসৌজন্যমূলক আচরণের বিব্রত হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে সোমবার সোয়া ১১টায় দেশে ফেরেন তিনি।

ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মাধ্যমে কক্সবাজারে প্রধানমন্ত্রী তার আজকের দিনের কর্মসূচি শুরু করলেন।

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ (শনিবার, ১৩ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের মাটিতে পা রাখেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৩ জুন) সকাল ৯টায় বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ছেড়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়াসহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শুক্রবার, ১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।