সাভারে ওয়ার্কশপের ভেতরে বাসে আগুন

আগুনে পুড়ে যাওয়া বাস
আগুনে পুড়ে যাওয়া বাস | ছবি: সংগৃহীত
0

সাভারে ওয়ার্কশপে আগুন লেগে পুড়ে গেছে একটি বাস। গতকাল (বুধবার, ১১ মার্চ) রাত ৯টার দিকে বলিয়ারপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি ওয়ার্কশপে মেরামতের সময় হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয় বাসটি।

আরও পড়ুন:

তবে, ওয়ার্কশপের তেমন কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ইএ