আজ (বুধবার, ১৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঈদকে সামনে রেখে এমন কার্যক্রমের কথা জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে র্যাব-১১ এর পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে বিশেষ গোয়েন্দা নজরদারি।
আরও পড়ুন:
যাত্রীরা যাতে সুন্দরভাবে যাত্রা করতে পারে, কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে এমন প্রত্যাশা কথাও জানান তিনি।
এছাড়াও চুরি, ছিনতাই এবং নানা দুর্ঘটনা রোধে যাত্রীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা।





