আজ (বুধবার, ১৮ মার্চ) শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, পাম্পে জ্বালানি তেল নেয়ার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেও মিলছে না পর্যাপ্ত পরিমাণ তেল। আবার কিছু কিছু পাম্পের সামনে বেরিকেট দিয়ে বন্ধ রাখা হয়েছে তেল বিক্রি। একই ছিলো জেলার বিভিন্ন উপজেলাগুলোতেও। জ্বালানি তেলের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
গ্রাহকরা অভিযোগ করে বলছেন, পাম্পে তেল বিক্রি না হলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। রাতের আধারে ড্রামে করে অনেক পাম্পে বিক্রি হচ্ছে তেল। তেলার সংকটন নিরসনের প্রশাসনের ভূমিকা জোরদার করার দাবি তাদের।
আরও পড়ুন:
এদিকে, ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক বলছেন, জেলার ৩৫টি পেট্রোল পাম্পেই জ্বালানি তেল নিয়ে রয়েছে সংকট। সরবরাহ বেশি পেলেই কেটে যাবে এই সংকট।
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে জেলায় দৈনিক আড়াই লাখ ডিজেল, এক লাখ লিটার পেট্রোল ও পঞ্চাশ হাজার লিটার অকটেনের চাহিদা থাকে। এর বিপরীতে চার ভাগের এক ভাগ জ্বালানি তেল পাচ্ছেন পাম্পমালিকেরা।





