ফরিদপুরে ঈদের দিন সকালে সংঘর্ষ, আহত ১০

হামলায় ১০ জন আহত
হামলায় ১০ জন আহত | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের দিন সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসমাইল মুন্সী ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হন।

আরও পড়ুন:

এর ধারাবাহিকতায় ঈদের দিন নামাজ শেষে দুই পক্ষের সমর্থকেরা আবারও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ১০ থেকে ১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

এনএইচ