আজ (রোববার, ২২ মার্চ) দুপুরে উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাফিকুল ইসলাম শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিকুল ইসলাম তার দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগান ঘুরতে যাচ্ছিলেন। পথের গাগলী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, আহত দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত বন্ধুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিউটি অফিসার আমজাদ হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে একজন নিহত এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছে।





