
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭
ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বিকেলে জেলার কানাইপুরে বালুবোঝাই ট্রাক উল্টে অটোরিকশার দুই যাত্রী এবং মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান নিসচার
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঝুঁকি কমাতে ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ, চালকদের দক্ষতা নিশ্চিত, ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করে সংস্কার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার শিশুর প্রাণহানি
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
দেশে ২০২০ সাল থেকে চলতি বছরের (২০২৬) সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে। এ ছাড়া পথচারী হিসেবে রাস্তা পারাপার ও রাস্তায় হাঁটার সময় এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবেও প্রাণ হারিয়েছে বিপুল শিশু।

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৬
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন যাত্রী।

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ৩০
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুজন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ (শনিবার, ৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা জামালপুরে সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল ১০টায় জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের দুর্ঘটনায় নিহত সাতজনই জামালপুরের, এলাকায় শোকের মাতম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনেরই বাড়ি জামালপুরে। সদরের রানাগাছা ইউনিয়নে পাঁচজন এবং শরীফপুর ইউনিয়নের দু’জনের। তাদের মৃত্যুতে মাতম চলছে পুরো জেলায়। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান স্বজনরা।

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে ৫ বছরের শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত
কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকচাপায় মুন্না (১৯) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক করিমন চালক নিহত হয়েছেন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।