ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ

জব্দ করা ভারতীয় জিরা
জব্দ করা ভারতীয় জিরা | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ৫ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ২৩ মার্চ) ভোরে উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব জিরা জব্দ করে। এগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। আজ (সোমবার, ২৩ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন:

এ সময় একটি ট্রাকে তল্লাশির জন্য থামার সংকেত দিলে ট্রাকটি রেখে চালক দৌড়ে পালিয়ে যান। পরে ট্রাকের মধ্যে বালু দিয়ে লুকানো অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরা শুল্ক স্টেশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


এএম