স্থানীয়রা জানায়, সকালে নিয়ামতপুর থেকে একটি খালি শ্যালোমেশিন ইঞ্জিনচালিত ভটভট নিয়ে আড্ডার দিকে যাচ্ছিল। এসময় পাশের রাস্তা থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ভ্যান জিনারপুর মোড়ে সড়কে ওঠছিলো।
আরও পড়ুন:
এসময় দ্রুতগতির ভটভটি ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এসময় এক শিশুসহ আরও ৫ জন আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় একজন মারা গেছে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’




