পঞ্চগড়ে মধ্যরাতে বাজারে অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

পঞ্চগড়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাজারের বেশ কয়েকটি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) মধ্যরাতে পঞ্চগড় বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ফেন্সি ও হার্ডওয়্যারসহ পাশাপাশি থাকা ছয়টি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

এখনও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ইএ