
পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতুর অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার খবরে আনন্দ-উল্লাস করেছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পটি একনেকে অনুমোদনের খবর পেয়ে আজ (বুধবার, ৭ অক্টোবর) বিকেলে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছেন। ২৪৮ মিটার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি টাকা।

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা: বিজিবির বাধায় ফিরে গেল ৭ জন
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করা ৭ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) ভোরে তাদের ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

পঞ্চগড়ে ভারত থেকে পুশইনের শিকার ৬ বাংলাদেশি আটক
পঞ্চগড়ে ভারত থেকে পুশইনের শিকার ৬ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন শ্যামলী পরিবহণের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যু; বিচারের দাবিতে বিক্ষোভ
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর জন্য বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে বিদ্যালয়ে ৪ ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে অভিভাবক ও স্থানীয়রা।

ভারতে ৭ তরুণের অনুপ্রবেশ চেষ্টা, আটক ৪
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতে অনুপ্রবেশের সময় চার তরুণকে আটক করেছে বিজিবি। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় তাদের আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহলরত সদস্যরা।

পঞ্চগড়ে আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ ১৭ শিক্ষার্থী হাসপাতালে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভাঙাচোরা কোচে যাত্রাভোগান্তি; অধরা পঞ্চগড়ের রেল সম্প্রসারণ
রাজধানীর সঙ্গে দেশের সবচেয়ে দূরবর্তী রেলপথ সীমান্তজেলা পঞ্চগড়ে। গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে রেলযোগাযোগ এখন দুর্ভোগে রূপ নিয়েছে। যাত্রীদের অভিযোগ, পুরনো ভাঙাচোরা কোচ, অপরিচ্ছন্ন পরিবেশ আর দুর্ঘটনায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এছাড়াও দীর্ঘদিনে বাস্তবায়ন হয়নি পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ সম্প্রসারণ ও পঞ্চগড় থেকে খুলনা ও কক্সবাজার পর্যন্ত রেলযোগাযোগ।

পঞ্চগড়ে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের তুলারডাঙ্গা এলাকায় ইসলাম ফ্লাওয়ার মিলের পাশে নিচু জমি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে: ফরহাদ হোসেন
আজকে এমন সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

পঞ্চগড়ে ৩৩ যুবককে হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ বিজিবির
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পঞ্চগড়ে ৩৩ জন যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) সকালে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেন বিজিবির ঠাকুরগাঁয়ের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দু’জন গ্রেপ্তার
পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ‘ফুসলিয়ে ডেকে নিয়ে’ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকসহ দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও মানসিক কষ্টে বিষপান করে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।