শেরপুরে আবাসিক ভবনে অবৈধ ডিজেল মজুত, ১০ হাজার টাকা জরিমানা

আবাসিক ভবনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আবাসিক ভবনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
0

শেরপুর শহরের একটি ৫তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে দাহ্য পদার্থ ডিজেল মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

আজ (শুক্রবার, ২৭মার্চ) মধ্যরাতে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন:

এসময় ১৮হাজার ৫৮লিটার ডিজেল মজুত থাকায় আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংকার সরানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘প্রচলিত আইন মেনে শিমলা ট্রেডার্সের স্বত্বাধিকারই তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের সব কাগজপত্র আমরা নিয়েছে। এসব কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএস