জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরী নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে লরিটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক শ্রী কৃষ্ণ ও তার সহকারী রিফাত কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।
আরও পড়ুন:
এসময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়কে লরিটি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তল্লাশিতে লরির কেবিন থেকে দু’টি ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল উদ্ধার করা হয়। ওই তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, ‘অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তি এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়ার বদলি না হলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।’
এদিকে, কর্মবিরতির কারণে পার্বতীপুর ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।





