রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি

পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন
পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তেলের পাম্পগুলোতে সকাল থেকেই ভিড় করছেন শত শত গ্রাহক।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) ভোর থেকেই নগরীর কুমারপাড়া গুল গফুর পেট্রোলিয়াম পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কুমারপাড়া থেকে বাদুরতলা পর্যন্ত ২ কিলোমিটার পর্যন্ত দেখা যায় এই দীর্ঘ সারি।

তেল সংকটে বন্ধ আছে ভদ্রা, তালোইমাড়ী, নওদাপাড়া এবং কোর্ট স্টেশনসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন। প্রতিটি মোটরসাইকেলে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে, তেল নিতে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স দেখাতে হচ্ছে।

দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না, আবার অনেক পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

তেল পেতে বিলম্ব হওয়ায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন অনেকেই । বিশেষ করে অফিসগামী মোটরসাইকেল আরোহী ও সাধারণ চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গুল গফুর পেট্রলিয়ামের ম্যানেজার ফেরদৌস পনির বলেন, ‘আজ যে পরিমাণ তেল মজুদ আছে তা এক ঘণ্টার মধ্যে শেষ হবে। অন্যান্য জায়গায় তেল পাম্প বন্ধ থাকায় বেশি গ্রাহক আসছে তাদের অর্ধেক তেল পাবে, বাকিরা আবার কাল থেকে নিবে।’

এএইচ