বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল (বুধবার, ১ এপ্রিল) রাঙামাটিতে শুরু হয়েছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আগামী ৫ বছরে জেলায় এসব প্রজাতির ৪১ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ।
আরও পড়ুন:
দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি যৌথ খামার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সড়ক বিভাগ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল। এসময় রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ১ হাজার গাছ রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরবর্তী ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ১০ হাজার করে মোট ৪০ হাজার গাছ রোপণ করা হবে। শুধু গাছ রোপণ নয়, এগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’





